বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ইরান ও ওমানের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হয়ে প্রণালি দিয়ে ‘নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত’ নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা হরমুজ প্রণালীর স্থিতিশীলতা বজায় রাখতে একাধিক প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি। সম্প্রতি ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলার পর জাহাজ চলাচলের জন্য পথটি প্রথমে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইরান। তবে পরবর্তীকালে ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইল ও তাদের সহযোগী মিত্রদের ছাড়া সকলের জন্য এটিকে নিরাপদ ঘোষণা করে।
রিপোর্টারের নাম 























