ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসক ও ক্লিনিক মালিক পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার আহমেদ প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, অপারেশনের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এরপরই চিকিৎসক, কর্মচারী ও ক্লিনিক মালিক হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। অ্যাম্বুলেন্সেই ওই প্রসূতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রাকিবা আক্তার (১৮) স্থানীয় লাউরফতেহপুর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। তবে আশার কথা হলো, প্রসূতির নবজাতক পুত্রসন্তানটি বর্তমানে সুস্থ রয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসক ও ক্লিনিক মালিক পলাতক

আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬