নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে এ ধরনের দলীয় ও পক্ষপাতমূলক নিয়োগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, শামসুল আলম ইতিপূর্বে একটি রাজনৈতিক দলের সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সাথে যুক্ত ছিলেন। এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিকে ইসির মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে।
তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। এই সময়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দিলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করা না হলে রাজনৈতিক দলগুলোকে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রিপোর্টারের নাম 



















