ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সৌদি আরবে প্রাণ হারানো দুই ভাইয়ের দাফন সম্পন্ন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ লক্ষ্মীপুরের নিজ গ্রামে দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি সমাহিত করা হয়।

নিহতরা ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। দীর্ঘ দিন ধরে বড় ভাই সজীব সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। ছোট ভাই সুজনকেও চলতি বছরের শুরুতে নিজের কাছে নিয়ে যান তিনি। গত ১৫ জুলাই রাতে খেজুর বোঝাই পিকআপ নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষে দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন।

সোমবার রাতে তাদের মরদেহ দেশে পৌঁছালে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি ও হাজারো মানুষ অংশ নেন। সজীবের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

সৌদি আরবে প্রাণ হারানো দুই ভাইয়ের দাফন সম্পন্ন, লক্ষ্মীপুরে শোকের ছায়া

আপডেট সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬