ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই দেশের সরকার প্রধানের মধ্যে টেলিফোনে আলাপকালে এই বিশেষ সহযোগিতা চাওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সচিবালয়ে সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে জ্বালানি সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বিশেষ চিঠিও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, যা কুয়ালালামপুরে অবস্থানরত শিক্ষা উপদেষ্টা হস্তান্তর করেছেন।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পেট্রোবাংলা ও আরপিজিসিএল নিরলসভাবে কাজ করছে। মালয়েশিয়ার এই সম্ভাব্য সহযোগিতা দেশের শিল্প ও আবাসিক খাতের গ্যাস সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬