ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি আমগাছ থেকে আল আমিন (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আল আমিন ওই গ্রামের মহব্বত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আল আমিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ দিন সাগরে ভাসার পর শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন বাংলাদেশি জেলেরা

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬