ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নিত্যপণ্যের সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ই-commerce বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কৃষি, খাদ্য ও শিল্পসহ বিভিন্ন খাতের যেসব পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় বা আমদানি করতে হয়, সেগুলোর একটি সমন্বিত ডেটাবেজ থাকা জরুরি। কোনো পণ্যের উৎপাদন বা আমদানিতে সংকট তৈরি হওয়ার আগেই যেন আগাম প্রস্তুতি নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, গত ১০ বছরের বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাজার দর এবং আমদানিকারক দেশগুলোর সক্ষমতা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে এই এআই প্ল্যাটফর্মটি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে ডাল, পেঁয়াজ ও তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্যের সম্ভাব্য ঘাটতি সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

নিত্যপণ্যের সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬