দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সাথে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বিবৃতিতে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। জীবিকার সন্ধানে প্রবাসে গিয়ে এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























