ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩, আহত ৩

কক্সবাজারের রামুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই বোন পারিবারিক একটি মামলার কাজে সোমবার সকালে কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কাজ শেষে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুই বোনের মৃত্যু হয়। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩, আহত ৩

আপডেট সময় : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬