ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কতা

পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র দায়িত্বশীল ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে অর্থ দাবি ও বিভিন্ন তদবিরের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এতে একদিকে মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি থাকলেই সেটি তার আসল নম্বর বা অ্যাকাউন্ট বলে নিশ্চিত হওয়া যাবে না। অপরিচিত অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ লেনদেন বা তদবিরের প্রস্তাব এলে তাতে সাড়া না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের কোনো বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সাইবার পুলিশ সেন্টার, সিআইডি অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে যোগাযোগ করা যাবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং এ ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা: আওয়ামী লীগের ৪ কর্মী ৩ দিনের রিমান্ডে

ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, পুলিশ সদর দপ্তরের জরুরি সতর্কতা

আপডেট সময় : ০৫:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬