ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ইটভাটার গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব আন্দারমানিক গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো— হাবিবুর রহমানের মেয়ে শাকি আকতার (৮) এবং জাগির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১১)। তারা দুজনই স্থানীয় কলিম বাপের বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে প্রতিবেশী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতবাড়ির কাছেই একটি ইটভাটার জন্য গভীর গর্ত করে মাটি তুলে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তটি পানিতে পূর্ণ হয়ে যায়। সকালে খেলতে গিয়ে এক শিশু অসাবধানতাবশত গর্তে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে এগিয়ে যায়। এক পর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে অন্য এক শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ইটভাটার জন্য অপরিকল্পিতভাবে মাটি কেটে গর্ত রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

ফটিকছড়িতে ইটভাটার গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬