ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে একটি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় রোলবার্ট জোয়াচিন নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি লি কাউন্টি জেলে আটক রয়েছেন।

তদন্তে জানা গেছে, ঘটনার কয়েক দিন আগে এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন ওই ব্যক্তি। সেই আক্রোশ থেকেই তিনি এই হামলা চালান। নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আদালত অভিযুক্তের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাতুড়ি হামলায় বাংলাদেশি নারী নিহত, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬