ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে মো. রাশেদুল আনোয়ার (২৫) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে হেঁয়াকো বাজার এলাকার ‘পল্লী ডায়াগনস্টিক সেন্টার’ নামক প্রতিষ্ঠানের একটি শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে আরমান (২৪) নামের অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় দাঁতমারা ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মচারী ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে রাশেদুলের লাশ উদ্ধার করে।

ভূজপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কক্ষের ভেতর থেকে উদ্ধার হওয়া অপর যুবক আরমানের জ্ঞান ফিরলে ঘটনার প্রকৃত রহস্য জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬