ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় লরি ও পিকআপের ভয়াবহ সংঘর্ষ, প্রবাসী বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকসহ দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার বিকেলে দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ট্রাফিক পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি রাস্তার মাঝ লেনে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি লরি সহায়তার জন্য দাঁড়ালে পেছন থেকে আসা তৃতীয় একটি লরি সবকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫২ ও ৫৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে একজন স্থানীয় লরি চালক এবং অন্যজন প্রবাসী বাংলাদেশি।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সময় তারা দুজনেই গাড়ির বাইরে অবস্থান করছিলেন এবং সংঘর্ষের প্রচণ্ডতায় মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

মালয়েশিয়ায় লরি ও পিকআপের ভয়াবহ সংঘর্ষ, প্রবাসী বাংলাদেশিসহ নিহত ২

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬