ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে পরিচয়হীন এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আজিমনগর ও ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে বাজারের নামকরণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: ২ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও আগুন

নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬