ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর নিখোঁজ এক ক্রু সদস্যকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাটকীয় অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রাতের আঁধারে পরিচালিত এই বিশেষ অভিযানে কয়েকশ মার্কিন সেনা এবং সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফল উদ্ধার অভিযানের খবরটি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, কর্নেল পদমর্যাদার ওই পাইলট দুই দিন ধরে ইরানি ভূখণ্ডের ভেতরে নিখোঁজ ছিলেন। মার্কিন বিশেষ বাহিনী টানা ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজরদারি চালানোর পর তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়। এর আগে বিমানের অন্য একজন ক্রু সদস্যকেও একই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, উদ্ধার হওয়া পাইলট বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, যা ওই অঞ্চলে তাদের সামরিক শ্রেষ্ঠত্বেরই বহিঃপ্রকাশ। তবে উদ্ধার হওয়া পাইলট কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, এই অভিযান নিয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাতে দেশটির দেহদাশত শহরে সংঘর্ষ ও বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 






















