ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জুলাই আন্দোলনের হামলায় জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি পটিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিজানুর রহমান রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রনি কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি হিসেবে মিজানুর রহমান রনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

জুলাই আন্দোলনের হামলায় জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬