ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী তারেকের জানাজা ও দাফন সম্পন্ন

মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের হালিশহর বউবাজার এলাকার একটি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার রাতে তারেকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা তা গ্রহণ করেন। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়। উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছিলেন।

নিহত তারেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন ও তাৎক্ষণিক খরচ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া বীমা ও আর্থিক সহায়তা হিসেবে তাঁর পরিবারকে মোট ১৩ লাখ টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তারেক চট্টগ্রামের সন্দীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের সন্তান ছিলেন, তবে তাঁর পরিবার দীর্ঘদিন ধরে হালিশহরে বসবাস করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী তারেকের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট সময় : ০২:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬