রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেন। ডিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























