ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ সংসদে পেশ করা হবে। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বেলা ৩টায় এই বাজেট ঘোষণা করবেন, যার সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা হতে পারে বলে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

দেশের ইতিহাসে এটিই হবে সর্ববৃহৎ বাজেট এবং সরকারি সূত্রমতে, সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের তাগিদেই বাজেটের আকার এত বড় হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা মে মাসে ৯.৪২ শতাংশে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে বাজেটে মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।

বাজেটের খসড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ তেরটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বহুল আলোচিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ৩ হাজার ২০ ডলার এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ, গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

আপডেট সময় : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬