মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের জন্য ‘জাহান্নাম’ বানানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মৌসাভি। ইরানের ওপর চালানো সর্বশেষ মার্কিন হামলার জবাবে তিনি এই মন্তব্য করেন।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, মৌসাভি বলেন, ‘আপনারা হরমুজ প্রণালিকে অনিরাপদ করে তুলছেন?! আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলকে জাহান্নাম বানিয়ে দেব।’ তিনি আরও যোগ করেন, ‘ইনশাআল্লাহ, অঞ্চলে আমেরিকানদের ধৃষ্টতার জবাব হবে এটিই।’
রিপোর্টারের নাম 























