ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আজ জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। ২১ বছর পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার ওয়ানডে ম্যাচে হারিয়ে চলমান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ জিতলেই নতুন ইতিহাস রচনা করবেন মেহেদী হাসান মিরাজরা।

গত ম্যাচের স্মরণীয় জয়কে আরও বড় সাফল্যে রূপ দিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ঘরের মাঠে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়েছে তারা। এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তা হবে চারে চার। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচে যেভাবে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তাতে সিরিজ জয় এখন সময়ের অপেক্ষায়। প্রথম ওয়ানডের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব এবং আমি থেকে শুরু করে আমাদের সবার সে বিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস বোলিং বিভাগের ধারাবাহিক ভালো পারফরম্যান্সও সিরিজ জয়ের প্রত্যাশা বাড়িয়েছে। প্রথম ম্যাচে নাহিদ রানা, তাসকিন ও মোস্তাফিজের গতির মুখে পড়ে অজি ব্যাটাররা।

অন্যদিকে, সিরিজে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। তরুণ দল হলেও তাদের বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটার রয়েছে। গত ম্যাচের ভুলগুলো শুধরে নতুন করে শুরু করতে চায় তারা। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ও ব্যাটার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, তাদের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে এবং তারা ভালোভাবে ঘুরে দাঁড়াতে চান।

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় নাকি অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প, আজ মিরপুরের মাঠে সেটাই দেখার বিষয় হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

আজ জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৮:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬