ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনী ইরানজুড়ে সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই হামলা চালিয়েছে।

সেন্টকমের বার্তায় আরও বলা হয়, মার্কিন বাহিনী ইরানের এমন কিছু লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট গোলাবারুদ নিক্ষেপ করেছে, যা এ অঞ্চলের সমুদ্রপথে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর জন্য হুমকি তৈরি করেছিল। ইরানের ‘অযাচিত ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘মার্কিন বাহিনী সতর্ক, মারাত্মক এবং প্রস্তুত রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬