ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র হাতছানি, গড়লেন নতুন রেকর্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লিওনেল মেসি যেন রেকর্ডের পাতায় নিজের নাম লেখানোকেই নিয়তি করে নিয়েছেন। আর্জেন্টিনার হয়ে খেলা প্রায় প্রতি ম্যাচেই তিনি ছুঁয়ে যাচ্ছেন নতুন মাইলফলক। সম্প্রতি আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তিনি আরও একটি অনন্য কীর্তি অর্জন করেছেন। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার ৬৮ বছরের পুরোনো রেকর্ডটি ভেঙে দিয়েছেন। গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন, যা তাকে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বয়স্ক গোলদাতার মর্যাদা দিয়েছে।

এই গোল করার মাধ্যমে মেসি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল আমাদেও লাব্রুনাকে, যিনি ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে গোল করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। গত ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর থেকেই মেসি এই রেকর্ডের সুবাস পাচ্ছিলেন। জাতীয় দলের হয়ে গোল সংখ্যার দিক থেকেও মেসি অন্যদের চেয়ে অনেক এগিয়ে। দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৫ গোলের বিপরীতে মেসির গোল সংখ্যা এখন ১১৭। তিনি বাতিস্তুতার চেয়ে ৬২টি গোল বেশি নিয়ে এক অবিশ্বাস্য উচ্চতায় অবস্থান করছেন।

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ১৯৯টি ম্যাচও খেলেছেন মেসি। আসন্ন বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশি-সাদা জার্সিতে ২০০তম ম্যাচের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন এই মহাতারকা। যদিও লাব্রুনার সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি (১৯৫৮ বিশ্বকাপে ৩৯ বছর ৮ মাস ১৬ দিন) এখনই ভাঙতে পারছেন না মেসি, তবে আসন্ন বিশ্বকাপে তার সামনে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর বয়সে গোল করেছিলেন তিনি, যা তাকে এই বিশ্বকাপে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ করে দিতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

বিশ্বমঞ্চে মেসির ‘ডাবল সেঞ্চুরি’র হাতছানি, গড়লেন নতুন রেকর্ড

আপডেট সময় : ০৭:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬