ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

অটিজম সচেতনতামূলক সিনেমা ‘আলী’ এখন বঙ্গতে, মুগ্ধ দর্শক

ঈদ উৎসবকে কেন্দ্র করে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বরাবরই থাকে বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এবার ডিজিটাল প্রিমিয়ার হয়েছে ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত এই হৃদয়স্পর্শী সিনেমাটি এখন দর্শকরা বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপে উপভোগ করতে পারছেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রতিজ্ঞা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ এবং শওকত সজলের মতো শক্তিশালী অভিনেতারা। তাদের অনবদ্য অভিনয়ে উঠে এসেছে এক আবেগঘন মানবিক গল্প, যা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে।

‘আলী’ সিনেমার মূল উপজীব্য একজন অটিজমে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী যুবক এবং তার বোন রশ্মিকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি সিনেমাজুড়েই সাইন ল্যাঙ্গুয়েজের (ইশারা ভাষা) মাধ্যমে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে এক নতুন ও ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠেছে।

রশ্মি চরিত্রে দেখা গেছে অভিনেত্রী প্রতিজ্ঞাকে। গল্পে দেখা যায়, রশ্মির স্বপ্ন ছিল ঢাকায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। তবে প্রতিকূল শহুরে পরিবেশে বোনকে একা ছাড়তে নারাজ ছিল ভাই আলী। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। এরপর শুরু হয় আলীর কঠিন সংগ্রাম, নির্যাতন, অবহেলা এবং একাকিত্বের সঙ্গে লড়াই। একাকিত্বের মধ্যেও সে হাল ছাড়ে না।

অন্যদিকে ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে রশ্মি। তাদের এই বিচ্ছেদ, সংগ্রাম এবং পুনর্মিলনের আকুতি নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি। গত বছরের ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আলী’ যারা বড় পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের জন্য বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার নতুন করে সেই সুযোগ এনে দিয়েছে। এরই মধ্যে ওটিটি দর্শকদের কাছ থেকেও সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপে ‘আলী’র গল্প ও আবেগঘন উপস্থাপনা নিয়ে ইতিবাচক আলোচনা চোখে পড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

অটিজম সচেতনতামূলক সিনেমা ‘আলী’ এখন বঙ্গতে, মুগ্ধ দর্শক

আপডেট সময় : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬