ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর দৃঢ় প্রতিরোধে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে দুই শিশু, এক নারী এবং তিন যুবককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।

সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিরা নিজেদের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা বলে দাবি করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসী তাদের অনুপ্রবেশে বাধা দেয়।

বিএসএফের পুশইন চেষ্টার খবর ছড়িয়ে পড়লে দ্রুত সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং শত শত স্থানীয় গ্রামবাসী। তাদের সম্মিলিত প্রতিরোধ বিএসএফকে পিছু হটতে বাধ্য করে।

জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এই অনুপ্রবেশের ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ

আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬