ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফুটবল উন্মাদনা নিয়ে আরটিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে তুমুল আলোচনা ও উন্মাদনা দেখা যায়, তাকে কেন্দ্র করে আরটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’। আহসান আলমগীর রচিত এবং আল হাজেন পরিচালিত এই নাটকটি দর্শকদের জন্য এক নতুন বিনোদনের হাতছানি নিয়ে আসছে।

নাটকের গল্প শুরু হয় এক বিয়েবাড়ির প্রস্তুতির মধ্যে দিয়ে। পাত্র আজিজ যখন জানতে পারে যে তার হবু স্ত্রী মানজিল একজন কট্টর ব্রাজিল সমর্থক, আর সে নিজে আর্জেন্টিনার অন্ধ ভক্ত, তখন থেকেই শুরু হয় দুজনের মধ্যে ফুটবলীয় লড়াই। এই মতপার্থক্যের জেরে তাদের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। এরপর থেকেই শুরু হয় তাদের মধ্যে মাঠের লড়াই, যেখানে আজিজ আর্জেন্টিনা টিম এবং মানজিল ব্রাজিল টিম গঠন করে।

এই ফুটবলীয় উন্মাদনা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মহল্লার মুদি দোকানদার বাপ্পি, যিনি ফ্রান্স সমর্থক, তিনি ফরাসি তারকা এমবাপ্পের সঙ্গে নামের মিল থাকায় নিজের দোকান বিক্রি করে পৃথিবীর সবচেয়ে লম্বা পতাকা বানানোর মিশনে নামেন। এর ফলে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যায়। অন্যদিকে, মহল্লার অন্য যুবকরা মিলে পর্তুগাল টিম গঠন করে। এই চারটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট পুরো মহল্লায় ছড়িয়ে দেয় উত্তেজনা ও নানা ধরনের মজার ঘটনা। প্রতিপক্ষকে নানাভাবে হয়রানি করা, খেলা জেতার জন্য গণক বা ভিক্ষুক এনে দোয়া করানো, আবার রেফারিকে ঘুষ দেওয়ার মতো ঘটনাগুলো চরম হাস্যরসের সৃষ্টি করে।

ফাইনাল খেলায় রেফারি দুই দলের সকল খেলোয়াড়কে লাল কার্ড দেখালে খেলাটি অমীমাংসিত থেকে যায়। এরই মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক কিশোর সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এই ঘটনা পুরো মহল্লাকে স্তব্ধ করে দেয়। ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ, প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ এবং প্রতিবেশীদের মধ্যে চরম শত্রুতা তৈরি হয়। খেলার নামে এই বাড়াবাড়ি একটি শান্তিপূর্ণ মহল্লাকে অশান্ত করে তোলে।

নাটকের শেষ পর্যায়ে, সবাই তাদের ভুল বুঝতে পারে। খেলাকে জীবনের চেয়ে বড় করে দেখা বা সম্পর্কের ফাটল ধরানো যে বোকামি, তা তারা উপলব্ধি করে। অবশেষে, আজিজ ও মানজিলের বিয়ের মাধ্যমে মহল্লায় সম্প্রীতি ফিরে আসে। এই তারকাবহুল ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্ণসহ আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

ফুটবল উন্মাদনা নিয়ে আরটিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘পাড়ার ফুটবল’

আপডেট সময় : ০৯:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬