ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (রবিবার) পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আজ একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন এই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ পরিবর্তন করে আজকের দিন ধার্য করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়েছে এবং এ পর্যন্ত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ মোট চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এই মামলার ১৭ জন আসামির মধ্যে ১০ জন বর্তমানে ঢাকার সেনানিবাসের সাব-জেলে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তারা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

মামলার পলাতক আসামিরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই নজরদারিতে ফ্যামিলি কার্ড, জালিয়াতি ঠেকাতে আসছে স্মার্ট যাচাই ব্যবস্থা

গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি

আপডেট সময় : ১১:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬