যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। উলউইচ ক্রাউন কোর্টের বাইরে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সঙ্গে যুক্ত চারজনের বিরুদ্ধে সাজা ঘোষণার সময় এই ঘটনা ঘটে। শত শত বিক্ষোভকারী ‘জীবন বাঁচানো সন্ত্রাসবাদ নয়’ এবং ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের হাইকোর্ট ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করেছিল। এরপর থেকে সংগঠনটির আইনি মর্যাদা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। যদিও সরকার পরবর্তী কার্যক্রমের অপেক্ষায় নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে।
রিপোর্টারের নাম 






















