চট্টগ্রাম মহানগর জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি আরও জানান, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই পুরো ঘটনার তদন্তের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সিএমপি জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















