ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা চলছে, তার ঢেউ লেগেছে সিলেটেও। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী এক বর্ণাঢ্য মিছিল ও আনন্দ শোভাযাত্রা বের করেছেন।

শনিবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে আর্জেন্টিনার পতাকা হাতে মিছিলটি শুরু হয়। মিছিলটি মেডিকেল সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বাশি বাজিয়ে উল্লাস করেন, আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই আর্জেন্টিনা দলের জার্সি পরেছিলেন। কেউ কেউ দলের অধিনায়ক লিউনেল মেসির জার্সি গায়ে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আকাশি-সাদা রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল শেষে শিক্ষার্থীরা আর্জেন্টিনার পতাকার রঙে নিজেদের রাঙিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তারা ছবি তোলেন, গান গেয়ে এবং উল্লাস করে নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনা দলের নান্দনিক খেলা এবং দীর্ঘদিনের সাফল্য তাদের এই দলের প্রতি আকৃষ্ট করেছে। তারা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী এবং প্রিয় দলের জয় কামনা করেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ তারা একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছেন।

মিছিল ও আনন্দ-আয়োজনে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। ভবিষ্যৎ চিকিৎসকদের এমন প্রাণবন্ত আয়োজন ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ছড়িয়ে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ১১:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬