ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রয়াত সতীর্থকে স্মরণ করে বিশ্বকাপ লড়বে পর্তুগাল, জেতার ব্যাপারে সতর্ক ভিতিনিয়া

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে প্রয়াত জাতীয় ফুটবলার দিয়োগো জোতাকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে পর্তুগাল জাতীয় দল। এই টুর্নামেন্ট জুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোসহ দলের সকল খেলোয়াড় বিশেষ রিস্টব্যান্ড পরে মাঠে নামবেন, যা প্রয়াত এই ফরোয়ার্ডের প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করবে।

পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি এই রিস্টব্যান্ড উপহার দিয়েছেন। ব্যান্ডটিতে বর্তমান স্কোয়াডের সকল সদস্যের নামের পাশাপাশি প্রয়াত দিয়োগো জোতার নামও যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভিতিনিয়া বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আমরা এই রিস্টব্যান্ড পেয়েছি। এটি মাঠে ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে। দলের সব খেলোয়াড়ের নামের সঙ্গে বিশেষভাবে রয়েছে দিয়োগো জোতার নামও।”

ভিতিনিয়া আরও জানান, রিস্টব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক না হলেও দলের সকল খেলোয়াড় ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে এটি পরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা অনেক আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছি এবং পরে খেলার সিদ্ধান্ত নিয়েছি।”

গত বছর স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ভাইসহ প্রাণ হারান দিয়োগো জোতা। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ডের অকাল মৃত্যু তার সাবেক সতীর্থদের এখনও গভীরভাবে প্রভাবিত করে।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তবে, বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের এখনই বিবেচনা করতে নারাজ ভিতিনিয়া। টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডারের মতে, দলটির যথেষ্ট সামর্থ্য থাকলেও এখনই ফেবারিট তকমা লাগানো ঠিক হবে না। তিনি বলেন, “আমি বলব না যে আমরা ফেবারিট। তবে আমাদের যথেষ্ট গুণগত মান রয়েছে এবং অনেক দূর যাওয়ার সামর্থ্যও আছে। সফল হতে হলে বিনয়ী থাকতে হবে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।”

ভিতিনিয়ার বিশ্বাস, পর্তুগালের দলে প্রতিভার অভাব নেই। এখন মূল চ্যালেঞ্জ হলো সেই সামর্থ্যকে মাঠে কার্যকরভাবে কাজে লাগানো। তিনি বলেন, “আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। এখন দরকার কৌশলগত ও কারিগরি পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

প্রয়াত সতীর্থকে স্মরণ করে বিশ্বকাপ লড়বে পর্তুগাল, জেতার ব্যাপারে সতর্ক ভিতিনিয়া

আপডেট সময় : ০২:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬