ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাবলাতলা প্রধান সড়কে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বালুবাহী একটি ট্রাকের চাপায় মিন্টু পাটাদার (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিন্টু উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের জমির পাটাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন ট্রাক উপজেলা থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল। ঘটনার সময় গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা মাদরাসার কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিন্টু পাটাদারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি জব্দ করেছে।
রিপোর্টারের নাম 
























