ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সৌদি প্রবাসীদের জন্য সুখবর: জরিমানা ছাড়াই দেশ ত্যাগের সুযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য এক স্বস্তির খবর নিয়ে এসেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। যারা ভিজিট, ওমরাহ বা ফাইনাল এক্সিট ভিসায় সৌদি আরবে গিয়ে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গেছে, তারা এখন কোনো প্রকার জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই দেশটি ত্যাগ করার সুযোগ পাচ্ছেন। তবে এই সুযোগটি আগামী ১৮ এপ্রিলের মধ্যে গ্রহণ করতে হবে।

বুধবার (২৫ মার্চ) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হলেও বিশেষ কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের জন্য সৌদি কর্তৃপক্ষ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে। এই সময়ের মধ্যে সরাসরি বিমানবন্দরে গিয়ে টিকিট দেখিয়ে তারা দেশে ফিরতে পারবেন। এর জন্য আলাদাভাবে ভিসার মেয়াদ বাড়ানো বা কোনো জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত এই সময়ের (১৮ এপ্রিল) মধ্যে যদি কোনো প্রবাসী দেশ ত্যাগ না করেন, তবে তাদের ভবিষ্যতে গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে। সৌদি প্রশাসন এই ক্ষেত্রে জরিমানা আরোপ বা দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নিতে পারে। তাই, মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসাধারী সকল বাংলাদেশিকে দ্রুত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে সৌদি আরব ত্যাগের জন্য দূতাবাস বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সৌদি প্রবাসীদের জন্য সুখবর: জরিমানা ছাড়াই দেশ ত্যাগের সুযোগ

আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬