ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তি চুক্তি’, তবে যোগ দেয়নি সিটি কলেজ

রাজধানীর ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বন্ধ করার জন্য একটি শান্তি চুক্তি হয়েছে। এই চুক্তিতে দুই প্রতিষ্ঠানের ছাত্ররা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করেছে। তবে এই শান্তি চুক্তি অনুষ্ঠানে সিটি কলেজের শিক্ষার্থীদেরও যোগ দেওয়ার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত যোগ দেয়নি।

আজ রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই মৌখিক চুক্তিটি সম্পন্ন হয়। কিন্তু এসময় সিটি কলেজের শিক্ষার্থীদের সেখানে দেখা যায়নি।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “আমাদের পক্ষ থেকে তিনটি কলেজের শিক্ষার্থীদেরই শান্তি চুক্তিতে ডাকা হয়েছিল। আইডিয়াল কলেজ এলেও সিটি কলেজ অনুষ্ঠানে আসেনি। আল্লাহর রহমতে এই দুই কলেজের (ঢাকা ও আইডিয়াল) শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ বাঁধবে না।”

এর আগে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের অডিটরিয়ামে প্রবেশ করলে, ঢাকা কলেজের ছাত্ররা তাদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানায়।

এসময় শিক্ষার্থীরা ‘ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’, ‘আমরা আমরা ভাই ভাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এই শান্তি চুক্তিতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেনসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাওসিফ সামি

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তি চুক্তি’, তবে যোগ দেয়নি সিটি কলেজ

আপডেট সময় : ০১:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫