দেশের ৮ জেলায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার সিংহভাগই পাহাড়ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতিমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা, ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও প্রতিটি জেলায় ২০ লাখ টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
ত্রাণমন্ত্রী আরও জানান, উদ্ধারকাজে সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডকে নিয়োজিত করা হয়েছে। দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য স্পিডবোট ও রাবারের নৌকা পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। পরিস্থিতির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ত্রাণ কার্যক্রম তদারকি করতে তিনি নিজে দুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
রিপোর্টারের নাম 
























