ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তিস্তার পানি বিপৎসীমার নিচে, নদীভাঙন নিয়ে নতুন আতঙ্ক

উজানের ঢল ও ভারী বর্ষণে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তা কমে বিপৎসীমার সামান্য নিচে নেমেছে। মঙ্গলবার সকাল ১১টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচে। পানি কমতে শুরু করলেও তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি।

বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে নদীর বিভিন্ন স্থানে তীব্র স্রোতের কারণে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। ডিমলা ও জলঢাকার প্রায় ১০টি ইউনিয়নের অন্তত ৫ হাজার পরিবার এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকটের পাশাপাশি গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তায় তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

তিস্তার পানি বিপৎসীমার নিচে, নদীভাঙন নিয়ে নতুন আতঙ্ক

আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬