ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা

বান্দরবানের লামা উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী। দুর্যোগের কবলে পড়া অসহায় পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি।

প্রথম ধাপে লামা পৌরসভা এলাকার ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ও ঘরবাড়ি হারানো মানুষেরা এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। থোয়াইনু অং চৌধুরী ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

লামায় পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬