কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন।
দূতাবাসে পৌঁছালে কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাকে স্বাগত জানান। শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বাংলাদেশ ও কাতারের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 





















