সুন্দরবনের কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণের সময় দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা দেন। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানের ধারাবাহিকতায় এই সাফল্য এসেছে। এর আগে একই অভিযানে ৪৫ জন বনদস্যুকে আটক এবং অপহৃত ৪২ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























