চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ সালের সেরা গবেষণা নিবন্ধের পুরস্কার পেয়েছেন ছয়জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। গবেষণাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও আন্তর্জাতিক মানে নিবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা হলেন— অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং অধ্যাপক ড. রুমানা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং বিশ্ব র্যাংকিংয়ে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করবে।
রিপোর্টারের নাম 
























