ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিলেট বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ: থানায় জিডি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিন (২৬) গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ জুলাই বিমানবন্দরের আবাসিক এলাকা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় সহকর্মী ধনঞ্জয় কুণ্ডু বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে ৭ জুলাই কাজে ফেরার পরদিনই তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং কর্মস্থলেও অনুপস্থিত। ঠাকুরগাঁওয়ের বাসিন্দা জেলিনের সন্ধানে পুলিশ প্রযুক্তিগত অনুসন্ধান চালাচ্ছে। পরিবারের সদস্যরা তার সন্ধান পেতে আকুল আবেদন জানিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

সিলেট বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তা নিখোঁজ: থানায় জিডি

আপডেট সময় : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬