ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরীক্ষা পেছানোর দাবি ও বিতর্ক নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা চলমান রাখা এবং আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করেই পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা নেওয়া একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিটি স্তরের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আঞ্চলিক ভিত্তিতে পরীক্ষা স্থগিতের নজিরও রয়েছে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

পরীক্ষা পেছানোর দাবি ও বিতর্ক নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬