ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

চলমান পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব কেন্দ্রে পরীক্ষা গ্রহণ ব্যাহত হয়েছে, সেসব কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে। যেখানেই পানি ওঠার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেখানে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে এবং প্রয়োজনে সেই পদক্ষেপই নেওয়া হবে। কোনো কেন্দ্রে প্রশাসনের গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেজেট প্রকাশের সুনির্দিষ্ট আশ্বাস নেই, চরম আর্থিক সংকটে ৪৫ ও ৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬