ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

‘হীরক রাজার দেশে’ মঞ্চস্থ করলো স্কলাসটিকার উত্তরা শাখার শিক্ষার্থীরা

স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শেষ হয়েছে। স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুরশেদের প্রতি উৎসর্গ করা এ নাট্যানুষ্ঠানে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ মঞ্চস্থ করা হয়।

স্কুলের এসটিএম মিলনায়তন প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপনকে সামনে রেখে আয়োজিত এ নাট্যানুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার (৭ নভেম্বর) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান ও আফজাল হোসেন।

এ ছাড়াও প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন নাট্য ও মিডিয়া ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখা অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ।

‘হীরক রাজার দেশে’ নাটকটির নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন শৈলী পারমিতা নীলপদ্ম। সঙ্গীত পরিচালনা করেন গাজী মুন্নোফ, ইলিয়াস খান ও পলাশ নাথ লোচন। নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মী ইয়াসমিন ঝিনুক ও ফরহাদ আহমেদ শামিম।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নাজিফা ওয়াযিহা আহমেদ, আরিয়াদ রহমান, আজিয়াদ রহমান, বাজনীন রহমান, মোহম্মদ সফির চৌধুরী, ফাহিম আহম্মেদ, সৈয়দ কাফশাত তাইয়ুশ হামদ ও তাজরীবা নওফাত প্রমূখ।

বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর অভিনয়, মনকাড়া গান ও নৃত্য উপভোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশীয় ফুটবলে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকের সামনে শক্তিশালী চীন

‘হীরক রাজার দেশে’ মঞ্চস্থ করলো স্কলাসটিকার উত্তরা শাখার শিক্ষার্থীরা

আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫