ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যThe সংঘাতের আবহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মঙ্গলবার সকালে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ২ শতাংশের বেশি কমে ৪ হাজার ৩৯৬ দশমিক ৭৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এটি গত ২৪ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়। এর আগে গত ২৪ নভেম্বর প্রতি আউন্স ৪ হাজার ৯৭ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।

আগামী এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১.৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪০.৯০ ডলারে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে পরস্পরবিরোধী বার্তার কারণে বিনিয়োগকারীরা সতর্কতামূলক অবস্থানে রয়েছেন, যা স্বর্ণের দামে এই পতনের অন্যতম কারণ।

ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, ‘সবকিছুই এখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধে জড়িত দেশগুলো সার্বিকভাবে একই ধরনের বার্তা দিচ্ছে না। তাই আমরা দেখছি, বাজারগুলো এখন অস্থির অবস্থার মধ্যে রয়েছে।’

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৮ শতাংশ কমেছে। এছাড়াও, প্রতি আউন্স স্পট রুপার দাম ৩.৪ শতাংশ কমে ৬৬.৮০ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্ল্যাটিনামের দাম ২.১ শতাংশ কমে ১,৮৪১.৬৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২.৭ শতাংশ কমে ১,৩৯৫.২৫ ডলারে নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনকে ইরানের তেল নিতে দেবে না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালিতে কড়াকড়ির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যThe সংঘাতের আবহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট সময় : ০৮:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬