ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার পাড়া নগর এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান। কৌতূহলবশত তিনি ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, নবজাতকের বয়স ৪ থেকে ৫ দিন হবে বলে ধারণা করা হচ্ছে।

শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক আল আমিন ভূঁইয়া জানান, লাশটির পরিবারের খোঁজ করছে পুলিশ এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬