বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে। অন্যদিকে, পুরো ম্যাচজুড়েই ছিল মরক্কোর একের পর এক ইতিহাস গড়ার গল্প।
ম্যাচটি ড্র হলেও বিশ্বকাপে নিজেদের টানা ২১ উদ্বোধনী ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল (১৭ জয় ও ৪ ড্র)। সর্বশেষ ১৯৩৪ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল তারা। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ম্যাচে এটিই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। ৫০তম ম্যাচ খেলতে নেমে জাতীয় দলের হয়ে নিজের ১০তম আন্তর্জাতিক গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে, ক্যারিয়ারে এই প্রথম ভিনি গোল করার পরও তার দল ব্রাজিল ম্যাচ জিততে পারেনি।
অন্যদিকে, ব্রাজিলকে রুখে দিয়ে মরক্কো কেবল একটি পয়েন্টই পায়নি, বরং ফুটবল ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছে নতুনভাবে। বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য নজির গড়েছে মরক্কো। দলটির শুরুর একাদশের ১১ খেলোয়াড়ের সবার জন্মই হয়েছিল বিদেশের মাটিতে। ফুটবল বিশ্বকাপে এমন ঘটনা এই প্রথম। এটি ফিফা বিশ্বকাপ ইতিহাসে মরক্কোর দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথম পয়েন্ট অর্জন। এর আগে তারা ১৯৭০ সালে পেরু এবং ১৯৯৮ সালে ব্রাজিলের কাছে হেরেছিল।
এছাড়াও, ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে পাঁচটি শট নেয় মরক্কো, যা ১৯৬৬ সালের পর এই প্রথম। মরক্কোর খেলোয়াড় আশরাফ হাকিমি বিশ্বকাপে নিজের ১১তম ম্যাচ খেলে আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ক্যামেরুনের ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক এবং ঘানার আসামোয়াহ জি-এর পাশে স্থান করে নিয়েছেন।
রিপোর্টারের নাম 
























