ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শাহবাগে পরিচ্ছন্নতা অভিযান: ৯ ব্যবসায়ীকে জরিমানা, বিতরিত হলো ডাস্টবিন

রাজধানীর শাহবাগ এলাকায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই অভিযানে ৯ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের মধ্যে ডাস্টবিনও বিতরণ করা হয়েছে।

অভিযানকালে প্রতিমন্ত্রী শাহবাগের বিভিন্ন দোকানের সামনে বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ দূষণ ও যত্রতত্র ময়লা ফেলার দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, যেখানে ৯ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী ঢাকাকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমা রাখলে সিটি করপোরেশন তা সহজেই সংগ্রহ করতে পারবে।’

অভিযানকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলার জেরে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বিলম্বিত: ট্রাম্প

শাহবাগে পরিচ্ছন্নতা অভিযান: ৯ ব্যবসায়ীকে জরিমানা, বিতরিত হলো ডাস্টবিন

আপডেট সময় : ১২:২৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬