ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন: দেশজুড়ে নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, নারীদের অগ্রাধিকার

দেশের স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ৮০ হাজারই হবেন নারী কর্মী, যারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত থাকবেন। এর মাধ্যমে ঘরে ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। একই অনুষ্ঠানে তিনি দেশের দশটি জেলার সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের উদ্বোধনও ঘোষণা করেন।

মন্ত্রী আরও জানান, সারা দেশে ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে, যার মধ্যে নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল থাকবে, প্রতিটি দেড় হাজার শয্যার। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এই হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা এবং সাধারণ চিকিৎসার মতো অত্যাধুনিক সুবিধা থাকবে। জরুরি রোগী পরিবহনের জন্য প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং চারটি হেলিকপ্টার সংযুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত উন্নতির নির্দেশ দেন। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন: দেশজুড়ে নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, নারীদের অগ্রাধিকার

আপডেট সময় : ০৯:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬